ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মন্ত্রিসভার শপথ গ্রহণ ঘিরে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৩১ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ আজ মঙ্গলবার। সকাল ১০টায় শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার আগে থেকেই সংসদ ভবন এলাকায় এসে উপস্থিত হয়েছেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। এ সময় সংসদ ভবন এলাকায় দেখা যায় দলীয় নেতাকর্মীদের ভিড়। রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকার মনিপুরীপাড়া এলাকার গেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই নবনিরর্বাচিত সংসদ সদস্যরা তাদের নিজস্ব পরিবহন নিয়ে সংসদ ভবনের মনিপুরীপাড়া এলাকার গেটে এসে হাজির হন। এরপর একে একে সংসদ ভবনের ভেতর প্রবেশ করেন। এ সময় জনপ্রতিনিধিদের সঙ্গে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও ব্যপক উপস্থিতি দেখা যায়।

jagonews24.com

এদিকে, গতকাল সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন।

এ বিষয়ে সোমবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে দেওয়া ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ-সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে পরিচালনা করবেন।

কেআর/এএমএ