নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সচিবদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান/সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছিল, সেটি বাস্তবায়নে সচিবদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা চান। বৈঠক শেষে ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী কী কী নির্দেশনা দিয়েছেন—জানতে চাইলে ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন, উনি (প্রধানমন্ত্রী) বলেছেন, যেহেতু উনি রাজনীতি করেন, উনার ইশতেহার আছে। সচিবরা সবাই সরকারি কর্মকর্তা, তারা রাজনীতির অংশ না। জনগণ ম্যান্ডেট দিয়েছে জাতীয়তাবাদী দলের ইশতেহার দেখে, নিশ্চয়ই তারা ইশতেহার পছন্দ করেন।
সেই ইশতেহার যেন জনগণের দোরগোড়ায় পৌঁছে, সেজন্য প্রধানমন্ত্রী সচিবদের অনুরোধ করেছেন। মেধাকে কাজে লাগিয়ে জনস্বার্থে দেশের জন্য ভালো কাজ করতে বলেছেন। তিনি বলেছেন, ‘আমরা আপনাদের সহযোগিতা চাই’।
বৈঠক শুরু হয়েছে কয়টায়, আর শেষ হলো কয়টায়—জানতে চাইলে তিনি জানান, সাড়ে ৪টার দিকে শুরু হয়ে ১৫ মিনিট বৈঠক হয়।
ইশতেহার বাস্তবায়নে সহযোগিতার বাইরে বৈঠকে আর কোনো গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, উনার বক্তব্য হচ্ছে জনগণের প্রত্যাশা তো ইশতেহারে বলা আছে, এজন্য জনগণ ভোট দিয়েছে, সমর্থন করেছে। সুতরাং দেশের ভালোর জন্য উনি ইশতেহার বাস্তবায়নে সহযোগিতা চেয়েছেন। এইটুকুই।’
আরএমএম/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ সেবা নিতে আসা বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ
- ২ ‘থানায় আগুন-এসআইকে পুড়িয়ে হত্যা’ করা সমন্বয়ক মাহদীকে জিজ্ঞাসাবাদ
- ৩ ৫ বছরে ইউরোপে ১০ লাখ দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টারপ্ল্যান
- ৪ সচিবালয়ে প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাত ঘণ্টা
- ৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো অবৈধ তদবির চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী