ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সংসদের দর্শকসারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১২ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হওয়া এ অধিবেশনে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিয়েছেন। এতে সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত রয়েছেন।

এছাড়া জাতীয় সংসদের অধিবেশনের দর্শক সারিতে উপস্থিত রয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমানসহ নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। এর দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এমওএস/বিএ

টাইমলাইন

  1. ০২:৩২ পিএম, ১২ মার্চ ২০২৬ সংসদ হবে দেশের সব সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু: প্রধানমন্ত্রী
  2. ০২:০৮ পিএম, ১২ মার্চ ২০২৬ দেশ ও জনগণের স্বার্থে আমরা এই সংসদ অর্থবহ করতে চাই
  3. ০১:৪৪ পিএম, ১২ মার্চ ২০২৬ সংসদের দর্শকসারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা
  4. ০১:২৬ পিএম, ১২ মার্চ ২০২৬ খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
  5. ১২:৫২ পিএম, ১২ মার্চ ২০২৬ মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  6. ১২:২৫ পিএম, ১২ মার্চ ২০২৬ সংসদকে যুক্তি-আলোচনা-সমাধানের কেন্দ্রে পরিণত করতে চান প্রধানমন্ত্রী
  7. ১২:২১ পিএম, ১২ মার্চ ২০২৬ স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
  8. ১২:১০ পিএম, ১২ মার্চ ২০২৬ ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত
  9. ১১:৫১ এএম, ১২ মার্চ ২০২৬ ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
  10. ১১:৪৭ এএম, ১২ মার্চ ২০২৬ সভাপতির প্রস্তাবে সমর্থন, তবে সরকারি দল আলোচনা করতে পারতো
  11. ১১:৪৪ এএম, ১২ মার্চ ২০২৬ জাতীয় সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ
  12. ১১:২৯ এএম, ১২ মার্চ ২০২৬ সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ
  13. ১১:২৪ এএম, ১২ মার্চ ২০২৬ দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান
  14. ১১:২২ এএম, ১২ মার্চ ২০২৬ সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য
  15. ১১:০৭ এএম, ১২ মার্চ ২০২৬ স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদ অধিবেশন