ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ঈদে বাড়ি ফেরা: বাস-রিকশা-মোটরবাইকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২১ এএম, ১৭ মার্চ ২০২৬

ঈদুল ফিতর সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। সোমবার (১৬ মার্চ) কর্মজীবীদের শেষ কর্মদিবস হওয়ায় আজ সকাল থেকেই রাজধানীর বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনাল এলাকায় যাত্রীদের উপচেপড়া ভিড়।

তবে টার্মিনালে পৌঁছাতে গিয়ে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে ঈদের বোনাসের অজুহাতে বাস, রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেলে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি ভাড়া দাবি করছেন পরিবহন চালকরা। বাড়তি ভাড়া দিতে রাজি না হলে অনেক ক্ষেত্রে যাত্রীদের তুলছেন না তারা।

মগবাজার থেকে কমলাপুর রেলস্টেশনে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন আহমেদ আলী। তিনি জানান, বলাকা বাসে সাধারণত ভাড়া ১০ টাকা হলেও তার কাছে ২০ টাকা চাওয়া হচ্ছে।

একই অভিযোগ করেন আমিনা খাতুন। তিনি বলেন, ‘আমি খয়রাত করে খাই। ১০ টাকার ভাড়া ২০ টাকা চাইলে কীভাবে দেবো? তাই দেড় ঘণ্টা ধরে অপেক্ষা করছি, কোনো বাসে উঠতে পারিনি।’

ঈদে বাড়ি ফেরা: বাস-রিকশা-মোটরবাইকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ

এ বিষয়ে বলাকা বাসের হেলপার ফারুক বলেন, ঈদের সময় যাত্রীরা খুশি হয়ে বাড়তি ভাড়া দেন। আমরা কারও কাছে জোর করে নিচ্ছি না। সবাই পরিবারের সঙ্গে ঈদ করবে, আর আমরা ঢাকায় থেকে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছি।

শান্তিনগর মোড়ে দাঁড়িয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন বাদল নামের এক শিক্ষার্থী। তিনি বলেন, শান্তিনগর থেকে সদরঘাট সাধারণত ২০ টাকা ভাড়া। এখন ৩০ টাকা চাচ্ছে। আমি স্টুডেন্ট বলার পরও তারা মানছে না। এজন্য দুইটা বাস ছেড়ে দিয়েছি।

সায়েদাবাদ বাস টার্মিনালে যাওয়ার জন্য আকসাদ আলীর কাছ থেকেও দ্বিগুণ ভাড়া দাবি করা হয়। ২০ টাকার ভাড়া ৪০ টাকা চাওয়া হলে পরে ৩০ টাকায় তাকে বাসে উঠতে দেওয়া হয়। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “মন্ত্রী বলেছেন বাড়তি ভাড়া নেওয়া যাবে না। তবুও কেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে? যারা নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

ঈদে বাড়ি ফেরা: বাস-রিকশা-মোটরবাইকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ

শুধু বাস নয়, রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেলেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। মগবাজার ওয়ারলেস থেকে কমলাপুর যাওয়ার জন্য রিকশা ও অটোরিকশাচালকরা ১০০ টাকা ভাড়া দাবি করেন, যেখানে আগে একই দূরত্বে ভাড়া ছিল প্রায় ৫০ টাকা।

অটোরিকশাচালক মো. সুমন বলেন, এখন যাত্রী কম পাওয়া যায়, আবার গাড়ির জমা দিতে হয়। আমাদের প্রতিদিন ৫০০ টাকা জমা দিতে হয়। যাত্রীদের কাছ থেকে ভাড়া নিয়েই সংসার চলে। তারা গ্রামে গিয়ে ঈদ করবে, আমাদেরও তো কিছু বোনাস বা বকশিশ আশা থাকে।

অন্যদিকে, মগবাজার ওয়ারলেস থেকে কমলাপুর রেলস্টেশনে যাওয়ার জন্য এক মোটরসাইকেলচালক ১৫০ টাকা ভাড়া দাবি করেন। চালক হাবিব বলেন, অ্যাপসে গেলে ভাড়া কম আসে। দরদাম করে গেলে ভাড়া একটু বেশি পাওয়া যায়।

আরেক মোটরসাইকেলচালক সাব্বিরের কাছে জানতে চাওয়া হয়, অ্যাপে যেখানে ভাড়া ৮০ টাকা আসে সেখানে ১৫০ টাকা কেন চান? জবাবে তিনি বলেন, যেতে চাইলে যান, না হলে যাবেন না।

ইএআর/এসএনআর

টাইমলাইন

  1. ১০:০৫ এএম, ১৭ মার্চ ২০২৬ অব্যবস্থাপনা আর দখলে বগুড়া শহরে তীব্র যানজট
  2. ০৯:৩৯ এএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
  3. ০৯:২৫ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ ছাড়ছে মানুষ
  4. ০৯:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা: কমিউটার ট্রেনের টিকিট পেতে দীর্ঘ লাইন
  5. ০৮:৪৮ এএম, ১৭ মার্চ ২০২৬ কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত
  6. ০৮:২২ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
  7. ০৮:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদে বাড়ি ফেরা: বাস-রিকশা-মোটরবাইকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
  8. ০৮:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি
  9. ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ ঝুঁকি জেনেও মোটরসাইকেলে ২০ লাখ পরিবারের ঈদযাত্রা
  10. ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ যানজটপ্রবণ ২৬০ জায়গা চিহ্নিত করা হয়েছে: সেতুমন্ত্রী
  11. ০৮:৫৩ পিএম, ১৬ মার্চ ২০২৬ সন্ধ্যার পর দূরপাল্লার বাসে চাপ বেড়েছে, কাউন্টারে ভিড়
  12. ০৫:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ অফিস শেষে ঢাকা ছাড়ছেন অনেকে, পথে পথে তীব্র যানজট
  13. ০৫:০৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে
  14. ০৪:১৯ পিএম, ১৬ মার্চ ২০২৬ ইউরোপ-আমেরিকা যাত্রায় যুদ্ধের ধাক্কা, ভাড়া বেড়েছে কয়েকগুণ
  15. ০৪:০১ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে সদরঘাটে কুলি সেবা ফ্রি, থাকবে ২০০ স্বেচ্ছাসেবক
  16. ০৩:৪৫ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে ফ্রি হুইলচেয়ার সেবা, সহজে লঞ্চে উঠতে পেরে খুশি রোকেয়া বেগম
  17. ০২:২৪ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে যাত্রীসেবায় প্রস্তুত সদরঘাট, বাড়ি ফিরবেন প্রায় ১০ লাখ মানুষ
  18. ০১:৫৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে হয়রানি বন্ধে বিশেষ উদ্যোগ, ভাড়া কমছে ১০ শতাংশ
  19. ০১:০৭ পিএম, ১৬ মার্চ ২০২৬ চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, একদিনে টোল ২ কোটি ৩৯ লাখ
  20. ১২:৪০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ভোগাবে যেসব মহাসড়ক
  21. ১২:১০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদ এলে প্রতিবছর চন্দ্রাতে কেন যানজট লেগে থাকে
  22. ১১:১৩ এএম, ১৬ মার্চ ২০২৬ আজই শুরু হচ্ছে ঈদযাত্রা, যানজট এড়াতে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানা
  23. ০৯:৫৬ এএম, ১৬ মার্চ ২০২৬ শ্রীমঙ্গলে তীব্র যানজটে ভোগান্তি, বাইপাস সড়ক নির্মাণের দাবি
  24. ০৯:৪৬ এএম, ১৬ মার্চ ২০২৬ জানা গেলো সড়কে ঈদযাত্রায় বাস সংকটের কারণ
  25. ০৮:০৯ পিএম, ১৫ মার্চ ২০২৬ যে কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবছর যানজট
  26. ০২:৫৮ পিএম, ১৫ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে ২ কোটি ২৭ লাখ টাকা টোল আদায়
  27. ১০:৪৮ এএম, ১৫ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গলার কাঁটা অটোরিকশা