ঈদযাত্রা: কমিউটার ট্রেনের টিকিট পেতে দীর্ঘ লাইন
৮টি কমিউটার ট্রেন দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করছে
দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। আসন্ন ঈদকে কেন্দ্র করে গত ১৩ মার্চ থেকে শুরু হয়েছে ট্রেনযোগে ঈদযাত্রা। আন্তঃনগর ট্রেনের টিকিট আগেই অনলাইনে শতভাগ বিক্রি করা হয়েছে। তবে কমিউটার ট্রেনের টিকিট আগে বিক্রি না হলেও যাত্রার দুই ঘণ্টা আগে থেকেই শুরু হয় বিক্রি। এবার ঢাকা থেকে বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮টি কমিউটার ট্রেন দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে টিকিট পেতে কমিউটার ট্রেনের কাউন্টারের সামনে শতশত মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। কাউন্টার থেকে টিকিটপ্রত্যাশী মানুষের লাইন গিয়ে ঠেকেছে পার্কিং পর্যন্ত। আর আন্তঃনগর ট্রেনের যাত্রা শুরুর ২ ঘণ্টা আগে ট্রেনের মোট আসনের ২৫ শতাংশ টিকিট স্ট্যান্ডিং (আসনবিহীন) হিসেবে বিক্রয় করা হচ্ছে। এসব টিকিটের জন্য আন্তঃনগর ট্রেনের কাউন্টারেও মানুষের ভিড় চোখে পড়ার মতো।
কমিউটার ট্রেনের যাত্রীরা বলেন, এই ট্রেনে অন্যান্য সময় একটি টিকিট কিনলে একটি আসন পাওয়া যেতো। তবে ঈদের সময়ে একটি আসন পেতে কমপক্ষে তিনটি টিকিট কিনতে হয়। যার একটি আসন বাকি দুইটি টিকিট স্ট্যান্ডিং। কমিউটার ট্রেন সংশ্লিষ্টরা জানান, আসনে তিনগুণ যাত্রী আসায় একটি আসনের বিপরীতে একটা টিকিট কিনতে হচ্ছে। সেক্ষেত্রে অসুস্থ ও বৃদ্ধ হলে তাদের জন্য আসন দেওয়ার চেষ্টা করে থাকি।
তিতাস কমিউটার ট্রেনের যাত্রী শফিউলের সঙ্গে। তিনি ব্রাহ্মণবাড়িয়া যাবেন। তার অভিযোগ একসঙ্গে না কিনলে সিটসহ টিকিট দেয় না। আবার আন্তঃনগর ট্রেনগুলোতে টিকিট পাওয়া যায়নি তাই এটিই আমাদের শেষ ভরসা।
শফিউল বলেন, তিতাস কমিউটার ট্রেনে যাত্রীবোঝাই করে চলাচল করে। এ ট্রেনের টিকিটের সীমাবদ্ধতা নেই। ট্রেনের ভেতরে জায়গা থাকা সাপেক্ষে যতক্ষণ পারে টিকিট বিক্রি করে। ট্রেনের ভেতর জায়গা আছে কি নেই সেদিকে লক্ষ্য নেই। আর আমাদের যেতে হবে, ঈদের সময়, নিরুপায় হয়ে উঠি।
চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের যাত্রী জাহাঙ্গীর বলেন, ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি। আমার সামনে আরও কয়েকশ যাত্রী আছে। জানি না টিকিটে আসন পাবো কি না। তবে আসন না পেলেও দাঁড়ানো টিকিট নিয়েই বাড়ি যাওয়ার চেষ্টা থাকবে। কারণ আয় কম, বাড়িতে খরচ আছে। এই ট্রেনে কমরেটে যাওয়া যায় তাই লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষা।
কমিউটার ট্রেনের কাউন্টার থেকে জানতে চাওয়া হলেও মন্তব্য করতে রাজি হননি কেউ। তবে কাউন্টার থেকে বেরিয়ে মোস্তাফিজ নামে একজন বলেন, কমিউটার ট্রেনের আসন সংখ্যা ২৭০টির মতো। যেখানে ৫০০ থেকে ৭০০ মানুষ টিকিট নিতে আসেন। এর মাঝে বয়স্ক ও অসুস্থ যাত্রী থাকে। কাকে দেবো বা কোথা থেকে দেবো। ট্রেনের টিকিট আগেই শেষ হয়ে যায়, এর মাঝে আমরা চেষ্টা করি সবাইকে টিকিট দেওয়ার।
ইএআর/এসএনআর
টাইমলাইন
- ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের
- ১১:০৩ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রার আরেক নাম ‘মৃত্যুর মিছিল’
- ১০:০৫ এএম, ১৭ মার্চ ২০২৬ অব্যবস্থাপনা আর দখলে বগুড়া শহরে তীব্র যানজট
- ০৯:৩৯ এএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
- ০৯:২৫ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ ছাড়ছে মানুষ
- ০৯:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা: কমিউটার ট্রেনের টিকিট পেতে দীর্ঘ লাইন
- ০৮:৪৮ এএম, ১৭ মার্চ ২০২৬ কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত
- ০৮:২২ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
- ০৮:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদে বাড়ি ফেরা: বাস-রিকশা-মোটরবাইকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
- ০৮:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি
- ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ ঝুঁকি জেনেও মোটরসাইকেলে ২০ লাখ পরিবারের ঈদযাত্রা
- ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ যানজটপ্রবণ ২৬০ জায়গা চিহ্নিত করা হয়েছে: সেতুমন্ত্রী
- ০৮:৫৩ পিএম, ১৬ মার্চ ২০২৬ সন্ধ্যার পর দূরপাল্লার বাসে চাপ বেড়েছে, কাউন্টারে ভিড়
- ০৫:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ অফিস শেষে ঢাকা ছাড়ছেন অনেকে, পথে পথে তীব্র যানজট
- ০৫:০৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে
- ০৪:১৯ পিএম, ১৬ মার্চ ২০২৬ ইউরোপ-আমেরিকা যাত্রায় যুদ্ধের ধাক্কা, ভাড়া বেড়েছে কয়েকগুণ
- ০৪:০১ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে সদরঘাটে কুলি সেবা ফ্রি, থাকবে ২০০ স্বেচ্ছাসেবক
- ০৩:৪৫ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে ফ্রি হুইলচেয়ার সেবা, সহজে লঞ্চে উঠতে পেরে খুশি রোকেয়া বেগম
- ০২:২৪ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে যাত্রীসেবায় প্রস্তুত সদরঘাট, বাড়ি ফিরবেন প্রায় ১০ লাখ মানুষ
- ০১:৫৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে হয়রানি বন্ধে বিশেষ উদ্যোগ, ভাড়া কমছে ১০ শতাংশ
- ০১:০৭ পিএম, ১৬ মার্চ ২০২৬ চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, একদিনে টোল ২ কোটি ৩৯ লাখ
- ১২:৪০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ভোগাবে যেসব মহাসড়ক
- ১২:১০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদ এলে প্রতিবছর চন্দ্রাতে কেন যানজট লেগে থাকে
- ১১:১৩ এএম, ১৬ মার্চ ২০২৬ আজই শুরু হচ্ছে ঈদযাত্রা, যানজট এড়াতে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানা
- ০৯:৫৬ এএম, ১৬ মার্চ ২০২৬ শ্রীমঙ্গলে তীব্র যানজটে ভোগান্তি, বাইপাস সড়ক নির্মাণের দাবি
- ০৯:৪৬ এএম, ১৬ মার্চ ২০২৬ জানা গেলো সড়কে ঈদযাত্রায় বাস সংকটের কারণ
- ০৮:০৯ পিএম, ১৫ মার্চ ২০২৬ যে কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবছর যানজট
- ০২:৫৮ পিএম, ১৫ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে ২ কোটি ২৭ লাখ টাকা টোল আদায়
- ১০:৪৮ এএম, ১৫ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গলার কাঁটা অটোরিকশা