জুনের পরেই বিটিভি খুলনা কেন্দ্রের নির্মাণ শুরু : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, চলতি বছরের জুনের পরেই বাংলাদেশ টেলিভিশন খুলনা কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হবে। আগামী বছরের মধ্যেই কেন্দ্রটি পূর্ণাঙ্গ সম্প্রচারের কাজ শুরু করবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার প্রতিটি জেলায় তথ্য ভবন নির্মাণের পরিকল্পনা নিয়েছে। তথ্যভবনে তথ্য মন্ত্রণালয়ের অধীন সকল বিভাগের দপ্তর, মিডিয়া সেন্টার, হলরুম, আইসিটি কেন্দ্র ও মিডিয়া কর্নারসহ অন্যান্য অবকাঠামো থাকবে।
তথ্যমন্ত্রী শনিবার খুলনা সার্কিট হাউজে তথ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। এসময় তিনি সংশ্লিষ্টদের কাছ থেকে বাংলাদেশ টেলিভিশন খুলনা কেন্দ্র চালুর অগ্রগতির বিষয়ে খোঁজ নেন।
মতবিনিময়কালে খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ বশির উদ্দিন, পিআইডি’র সিনিয়র তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ, বিভাগীয় জেলা তথ্য অফিসের উপপরিচালক ম. জাভেদ ইকবাল, খুলনা বিটিভির উপকেন্দ্র প্রধান ও রক্ষণ প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, খুলনা বেতারের উপবার্তা নিয়ন্ত্রক মোঃ নূরুল ইসলাম এবং জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার শেখ শাহনওয়াজ করিম উপস্থিত ছিলেন।
সর্বশেষ - জাতীয়
- ১ নিয়ম মেনেই সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ, শিগগির নির্বাচন: ফখরুল
- ২ সব বাহিনীর প্রধানকে নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ ‘দেউলিয়া’ বিদ্যুৎ সেক্টর সামলাতে বড় চ্যালেঞ্জের মুখে সরকার
- ৪ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী
- ৫ নতুন পিএসও মুশফিকুরকে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী