ওয়ার্ল্ড মুসলিম লীগ সম্মেলনে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী
ওয়ার্ল্ড মুসলিম লীগ (রাবেতাতুল আলামিন ইসলামী) সম্মেলনে যোগ দিতে আগামী ২৫ মে সৌদি আরব যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। আগামী ২৭ থেকে ২৯ মে মক্কায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সার্বিক তত্ত্বাবধানে কুরআন ও সুন্নাহর আলোকে মধ্যপন্থা ও সংযমের মূল্যবোধ সুদৃঢ় করা, উগ্রবাদী প্রয়াস ও চরমপন্থা নিরসন এবং কুরআন ও সুন্নাহর অপব্যাখ্যা রোধের লক্ষ্যে ‘কুরআন ও সুন্নাহর বাণীতে মধ্যপন্থাও সংযমের ধারণা শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ধর্ম সচিব মোহাম্মদ আনিছুর রহমানও এ সম্মেলনে যোগ দেবেন।
এমআরএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
- ২ চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরি, লাখ টাকা জরিমানা
- ৩ এনবিআরের উপ-কমিশনার মুকিতুলকে লঘুদণ্ড দিয়ে বরখাস্ত আদেশ প্রত্যাহার
- ৪ বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে: ডিএসসিসি প্রশাসক
- ৫ শাহ আমানত বিমানবন্দরে বাতিল ১০০ আন্তর্জাতিক ফ্লাইট