বিশ্বে চাল ভোগেও বাংলাদেশ চতুর্থ
বিশ্বের ৩৫০ কোটির বেশি মানুষের প্রধান খাদ্য ভাত। বাংলাদেশেও খাদ্য তালিকায় চাল প্রধানতম পণ্য। এই চাল উৎপাদনের দিক থেকে বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। শুধু উৎপাদন নয় চাল ভোগেও বাংলাদেশ চতুর্থ।
পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এশিয়ায় মাথাপিছু চাল ভোগের পরিমাণ বেশি। বিশ্বে যত চাল খাওয়া হয়, তার ৯০ শতাংশই হয় এশিয়ায়। মোট ৬০ শতাংশ চাল ভোগ করা হয় চীন, ভারত ও ইন্দোনেশিয়ায়।
চাল ভোগের দিক থেকে সবার ওপরে আছে চীন। এরপরই ভারত ও ইন্দোনেশিয়া। চাল উৎপাদনেও প্রথম দিকে রয়েছে যথাক্রমে চীন, ভারত ও ইন্দোনেশিয়া।
চাল উৎপাদনে শীর্ষ ১০ দেশ
১. চীন, ২. ভারত ৩. ইন্দোনেশিয়া, ৪. বাংলাদেশ, ৫. ভিয়েতনাম, ৬. ফিলিপাইন, ৭. থাইল্যান্ড, ৮. মিয়ানমার, ৯. জাপান, ১০. ব্রাজিল।
সূত্র: ইউডিএসএ
জেডএ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ স্টাফ বাস থেকে নেমে পার হচ্ছিলেন রাস্তা, ওই বাসের চাপায় গেলো প্রাণ
- ২ নির্বাচন পরবর্তী সহিংসতায় সুষ্ঠু ভোটের সাফল্য ম্লান: ভয়েস নেটওয়ার্ক
- ৩ কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ ও ফটোসেশন
- ৪ নির্বাচনে ২১.৪ শতাংশ জালভোট পড়ার তথ্য ভিত্তিহীন: টিআইবি
- ৫ ১৮ মাসে একদিনও গণমাধ্যমের মুখোমুখি হননি প্রধান উপদেষ্টা