নভেম্বরে তাপমাত্রা কমবে
চলতি নভেম্বর মাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে এবং এ মাসের শেষ সপ্তাহে রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকতে পারে। এছাড়া নভেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে।
সোমবার আবহাওয়া অধিদফতর থেকে পাঠানো নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, এ মাসে বঙ্গোপসাগরে ২-৩টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে ১-২টি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
নভেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা-মাঝারী ধরণের কুয়াশা পড়তে পারে।
এছাড়া নভেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে পানি প্রবাহ স্বাভাবিক থাকবে।
একে/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ইতিহাস ও রহস্যে ঘেরা ‘ঢোল সমুদ্র দীঘি’
- ২ তেল সংকটে থমকে ওয়াটার ট্যাক্সি, যাত্রীশূন্য টার্মিনাল এখন সেলফি স্পট
- ৩ ‘সরকার মব সংস্কৃতি দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ’
- ৪ জ্বালানি তেলের দাম বাড়ছে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী
- ৫ তেলের অপেক্ষায় কাটছে সময়: কোথাও পাম্প বন্ধ, কোথাও লম্বা লাইন