প্রকাশক হত্যার পূর্ণ তদন্ত চায় জাতিসংঘ
প্রকাশনা সংস্থা জাগৃতির স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা ও সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ব্লগার হত্যার পূর্ণ তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এক সংবাদ ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এ কথা বলেছেন।
স্টিফেন ডুজাররিক বলেন, বাংলাদেশে আমরা যে প্রকাশককে হত্যা করতে দেখেছি এ ঘটনায় অবশ্যই তীব্র নিন্দা জানানো উচিত। এই ঘটনায় পূর্ণ তদন্ত করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। অপরাধীদের বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান বান কি মুনের এ মুখপাত্র।
শনিবার রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনার স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। একইদিনে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশিদ টুটুলসহ তিন জনের উপরহামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনার কয়েকঘণ্টা পর হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আনসার আল ইসলাম নামে একটি সংগঠন।
এসআইএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ ইতিহাস ও রহস্যে ঘেরা ‘ঢোল সমুদ্র দীঘি’
- ২ তেল সংকটে থমকে ওয়াটার ট্যাক্সি, যাত্রীশূন্য টার্মিনাল এখন সেলফি স্পট
- ৩ ‘সরকার মব সংস্কৃতি দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ’
- ৪ জ্বালানি তেলের দাম বাড়ছে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী
- ৫ তেলের অপেক্ষায় কাটছে সময়: কোথাও পাম্প বন্ধ, কোথাও লম্বা লাইন