আসমা কিবরিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী বিশিষ্ট চিত্রশিল্পী আসমা কিবরিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সোমবার এক শোক বাণিতে তিনি এ শোক প্রকাশ করেন।
শোক বাণিতে রাষ্ট্রপতি আসমা কিবরিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আসমা কিবরিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৮ বছর বয়সে আজ (সোমবার) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উল্লেখ্য, গ্রেনেড হামলায় অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার মৃত্যুর পর হত্যার বিচারের দাবিতে শান্তির সপক্ষে নীলিমা শীর্ষক আন্দোলন গড়ে তোলেন তিনি।
আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ তেল সংকটে থমকে ওয়াটার ট্যাক্সি, যাত্রীশূন্য টার্মিনাল এখন সেলফি স্পট
- ২ ‘সরকার মব সংস্কৃতি দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ’
- ৩ জ্বালানি তেলের দাম বাড়ছে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী
- ৪ তেলের অপেক্ষায় কাটছে সময়: কোথাও পাম্প বন্ধ, কোথাও লম্বা লাইন
- ৫ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেওয়া হচ্ছে