কারাগারে ঢুকলেন দুই ম্যাজিস্ট্রেট ও আইজি প্রিজন
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর উপলক্ষে কারাগারে ঢুকেছেন ম্যাজিস্ট্রেট তানভির আহমেদ ও মো. আশরাফ হোসেন। এর কিছুক্ষণ পর আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন এবং ঢাকার জেলা প্রশাসক কারাগারে প্রবেশ করেছেন।
শনিবার রাত ১০টা ১০মিনিটে পৃথকভাবে তারা কারাগারে ঢুকেন।
কারা সূত্র জানায়, ফাঁসি কার্যকরের সময় সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, একজন ম্যাজিস্ট্রেট, জেলার নেসার আলম, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ফজলুল কবির, ডেপুটি জেলার সর্বত্তোম দেওয়ান, একজন সিভিল সার্জন, একজন কারা চিকিৎসক, ঢাকার জেলা প্রশাসক, একজন ফটোগ্রাফার ও জল্লাদ ফাঁসির মঞ্চে থাকার কথা রয়েছে।
এছাড়া কারাগারের ভেতরে থাকবেন র্যাবের একজন প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের একজন প্রতিনিধি, পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রমুখ।
জেইউ/এআর/একে/এমএএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ২ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
- ৩ ঐক্যবদ্ধ বাংলার জনগণ, গণঅসহযোগে তীব্র আন্দোলন
- ৪ দুদকের মামলা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক, দাবি সাবেক হুইপ সামশুলের
- ৫ পাকিস্তানি ব্র্যান্ডের পোশাককে বাংলাদেশি দাবি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা