এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের সমাবেশ চলছে
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে শিক্ষকদের সমাবেশ চলছে। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন`-এর আহ্বানে এ কর্মসূচি চলছে।
এর আগে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এরশাদ আলী এমপিওভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সেই সঙ্গে রোববার (আজ) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক সমাবেশ সফল করার জন্য সারাদেশে সকল নন-এমপিও শিক্ষক কর্মচারীদের আহ্বান জানান।
এএস/জেডএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ এনজিও ‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের আশা ভঙ্গ
- ২ নির্বাচন সংক্রান্ত অভিযোগ, সতর্কতা জানাতে হটলাইন ৩৩৩ উদ্বোধন
- ৩ পোস্টাল ব্যালটে প্রবাসী ভোটারের ৯৪ শতাংশই পুরুষ
- ৪ এবারের নির্বাচনে আসন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারের সংখ্যা যত
- ৫ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কোন বাহিনীর কতজন মোতায়েন থাকবে