করোনার টিকা নিলেন বাবুনগরী
করোনাভাইরাসের টিকা নিয়েছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী।
রোববার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি এ টিকা গ্রহণ করেন।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস।
তিনি বলেন, দুপুরে হুজুর হাটহাজারী হাসপাতালে টিকা গ্রহণ করেছেন।
এর আগে গত ১১ এপ্রিল এক সভায় মাদরাসায় করোনা আসবে না বলে মন্তব্য করেছিলেন জুনায়েদ বাবুনগরী।
ওই সভায় তিনি বলেন, লকডাউন দিয়ে নুরানী, হেফজখানা, কওমি-দ্বীনি মাদরাসা বন্ধ রাখা যাবে না। যেখানে কোরআন-হাদিস পাঠ করা হয়, যেখানে হেফজখানায় ছাত্ররা কোরআন পাঠ করে সেখানে করোনা আসবে না। তার কারণ হলো আল্লাহর রহমত।
মিজানুর রহমান/এমআরআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
- ২ চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরি, লাখ টাকা জরিমানা
- ৩ এনবিআরের উপ-কমিশনার মুকিতুলকে লঘুদণ্ড দিয়ে বরখাস্ত আদেশ প্রত্যাহার
- ৪ বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে: ডিএসসিসি প্রশাসক
- ৫ শাহ আমানত বিমানবন্দরে বাতিল ১০০ আন্তর্জাতিক ফ্লাইট