অতিরিক্ত দায়িত্বে পাবেন কার্যভার ভাতা
প্রথমবারের মতো টিফিন ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। চাকরি (বেতন ও ভাতা) আদেশ-২০১৫ এ তে এই ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত দায়িত্বে কার্যভার ভাতাও চালু করা হয়েছে।
এতে বলা হয়, ১১ থেকে ২ গ্রেডের সরকারি কর্মচারীরা মাসে টিফিন ভাতা পাবেন। যার পরিমাণ ২শ’ টাকা। তবে যারা অফিস থেকে টিফিন পেয়ে থাকেন, তারা এই ভাতা পাবেন না।
অন্যদিকে, অতিরিক্ত দায়িত্ব পালনকালের জন্য কার্যভার ভাতা চালু করা হয়েছে। সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত দায়িত্বভার পালনের জন্য মূল বেতনের ১০ শতাংশ হারে কার্যভার ভাতা পাবেন। তবে তা দেড় হাজার টাকার বেশি হবে না।
এসএ/এআরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সরকার মব সংস্কৃতি দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ’
- ২ জ্বালানি তেলের দাম বাড়ছে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী
- ৩ তেলের অপেক্ষায় কাটছে সময়: কোথাও পাম্প বন্ধ, কোথাও লম্বা লাইন
- ৪ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেওয়া হচ্ছে
- ৫ ৭ বছরেও সংস্কার হয়নি শহীদ জিয়া শিশু পার্ক, আনন্দবঞ্চিত শিশুরা