কঠোর নিরাপত্তা বলয়ে সোহরাওয়ার্দী উদ্যান
সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে সমাবেশটির আয়োজন করা হয়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেররা কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন। সন্দেহভাজন ব্যাক্তিকে তল্লাশি করার পাশাপাশি সমাবেশস্থলে প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
জাগো নিউজকে তিনি বলেন, সমাবেশে যাতে বিশৃঙ্খলা এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য সোহরাওয়ার্দীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এএসএস/এমএম/এসকেডি/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের