ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ঢাকা কলেজ-ইডেন পর্যন্ত সড়কে আগুন জ্বালিয়ে অবস্থান শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:২৬ এএম, ২৭ জানুয়ারি ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এখনো চলছে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এ অবস্থায় ঢাকা কলেজ থেকে ইডেন মহিলা কলেজ পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবস্থান করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

রোববার (২৬ জানুয়ারি) দিনগত রাত ২টার পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজের সামনে, নিউমার্কেটের সামনে, নীলক্ষেত মোড়ে ও ইডেন কলেজের সামনের সড়কে কাঠ দিয়ে আগুন জ্বালিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকা ও নিউমার্কেট থানা সংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন।

উভয়পক্ষের শিক্ষার্থীদের হাতেই লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দেখা গেছে। সংঘর্ষস্থলের পুরো সড়ক জুড়ে ইট-পাটকেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

এখন পর্যন্ত সংঘর্ষে অন্তত ২০ শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনএস/কেএসআর