ঈদ ভ্রাতৃত্ব ও সাম্যের শিক্ষা দেয়
একদিকে বিশ্ব মুসলিম উম্মাহ ঈদুল ফিতর উদ্যাপন করছে আর অপর দিকে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের সংঘাত যেন তৃতীয় বিশ্ব যুদ্ধকে হাতছানি দিয়ে ডাকছে। আমরা সকাতর প্রার্থনা করি, সৃষ্টিকর্তা যেন নিজ কৃপায় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে বিশ্ববাসীকে রক্ষা করেন।
একমাস সিয়াম সাধনার পর বিশ্ব মুসলিম উম্মাহ পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করছে, আলহামদুলিল্লাহ। অনাবিল আনন্দ ও উল্লাসের মধ্য দিয়ে উদ্যাপিত হয় এ ঈদুল ফিতর। এ ঈদ মুসলমানদের জাতীয় উৎসব। বিশ্ববাসীর মাঝে যে আনন্দ বার বার ফিরে আসে তাকেই ঈদ বলা হয়।
মুসলিম জাহান সিয়াম-সাধনা এবং ত্যাগের মধ্য দিয়ে সর্বশক্তিমান আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে অতীতের ভুল-ভ্রান্তির ক্ষমা চেয়ে সিরাতুল মুস্তাকিমের পথে চলার অঙ্গীকারে প্রত্যয়ী হওয়ার এক সফল অনুষ্ঠান এ পবিত্র ঈদ।
বর্তমান ঈদকে কেবল ধর্মীয় কিংবা সামাজিক উৎসব হিসেবে বিবেচনা করা হয় না বরং ঈদ আজ সার্বজনীন আনন্দের নাম। সামাজিক উৎসবগুলোয় আমরা যেমন আনন্দে মাতি, তেমনি প্রত্যেক ধর্মেই রয়েছে বিশেষ কিছু উৎসবমুখর দিন। সেই উৎসবগুলোও আমাদের আনন্দে ভাসায়। ব্যবধান ঘুচিয়ে এক করে। আমাদের বাংলাদেশেও রয়েছে নানা ধর্ম, গোত্রের মানুষের বাস। ঈদ, পূজা, বড়োদিন, বুদ্ধপূর্ণিমা, বৈসাবি, রাস পূর্ণিমা প্রভৃতি বিশেষ দিনে সবাই আনন্দে মেতে ওঠে। এসব ধর্মীয় উৎসব বৃহৎ অর্থে সামাজিক জীবনাচারেরই অনুষঙ্গ। এসব উৎসব উদ্যাপিত হয় সমাজের মধ্যেই। প্রতিটি উৎসব আমাদেরকে একতা, ঐক্য, বড়ো ও মহৎ হতে শেখায়। ঈদের আনন্দে দল-মত নির্বিশেষে সব শ্রেণির মানুষের সাথে ভাগ করার মাঝেই সর্বাঙ্গীণ কল্যাণ।
ঈদুল ফিতর মুসলিম উম্মাহকে সাম্য, মৈত্রী, ঐক্য এবং ইসলামি ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয়। এভাবে ঈদুল ফিতরের উৎসব ইসলামি জীবন পদ্ধতির ভিত্তিতে একটি বিশ্বজনীন নীতির ওপর গুরুত্বারোপ করে থাকে। এ আনন্দের দিনে প্রতিটি মুসলিম তার সামাজিক অবস্থান ভুলে যায় এবং ভ্রাতৃত্ববোধের পর তৃপ্তিতে একে অপরকে আলিঙ্গন করে। পার্থক্য থাকে না ধনী-দরিদ্র, শিক্ষিত-অশিক্ষিত, সবল-দুর্বল, বংশ গৌরব ও মান-মর্যাদা। ঈদগাহে সারিবদ্ধভাবে জামাতের সঙ্গে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে প্রকৃতপক্ষেই সাম্যের অতুলনীয় বাস্তব দৃশ্যের চিত্র ফুটে ওঠে।
মুসলমানের জন্য ঈদ একটি মহা ইবাদতও। ঈদের ইবাদতে শরিয়ত নির্দেশিত কিছু বিধি-বিধান রয়েছে, যা পালনে সামাজিক জীবনে পারস্পরিক আন্তরিকতা, সহমর্মিতা ও বন্ধন সুসংহত হয়। ঈদুল ফিতরের শরীয়ত দিক হলো, ঈদের নামাযের পূর্বে রোজার ফিতরানা ও ফিদিয়া আদায় করা, ঈদ গাহে দু’ রাকাত নামাজ আদায় করা, খুতবা শুনা এবং উচ্চস্বরে তাকবির পাঠ করা। ঈদে আমাদের দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক পরিশুদ্ধি ঘটে আর পরস্পরের মাঝে ঈমানী ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং নিজেদের মাঝে হিংসা বিদ্বেষ দূর হয়ে এক স্বগীর্য় পরিবেশ সৃষ্টি হয়।
যদি এমনটা হয় তাহলেই আমাদের এ ঈদ পালন ইবাদতে গণ্য হবে।
সুনানে ইব্ন মাজাহ গ্রন্থে ঈদের ফজিলত সম্পর্কে এসেছে, যে ব্যক্তি দুই ঈদের রাতে ইবাদত করবে তার অন্তরকে আল্লাহতায়ালা রহমত ও বরকতের বারিধারা দিয়ে পরিপূর্ণ করে দেবেন। (সুনানে ইবনে মাজাহ)
হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ঈদের দিন আল্লাহতায়ালা ফেরেশতাদের বলেন, তারা আমার ফরজ আদায় করে প্রার্থনার জন্য বের হয়েছে। আমার মর্যাদা বড়োত্ব ও সম্মানের কসম! আমি অবশ্যই তাদের প্রার্থনা কবুল করবো। তারপর আল্লাহ বান্দাদের উদ্দেশ করে বলেন, ফিরে যাও, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। তোমাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। এরপর সবাই ক্ষমাপ্রাপ্ত হয়ে বাড়ি ফিরে যায়। (বায়হাকির সূত্রে মেশকাত, অধ্যায়: হায়াতুল মুসলিমিন, পৃ: ২৪৯)।
ঈদের উৎসবে একটু আনন্দের মধ্যে থাকা, খেলাধুলা করা বা উপভোগ করার শিক্ষা আমরা নবিজির জীবন থেকে পাই। আয়েশা (রা.) বলেন, এক ঈদের দিন হজরত আবু বকর (রা.) আমার ঘরে এলেন। সেখানে তখন দু’জন মেয়ে বুআস যুদ্ধের গান গাইছিল। তারা গায়িকা ছিল না। হজরত আবু বকর (রা.) ওই মেয়ে দুটোকে শক্ত ধমক দিয়ে বললেন, শয়তানি বাদ্য! তাও রাসুলের ঘরে! রাসুল (সা.) বললেন, আবু বকর! ওদের ছেড়ে দাও। প্রতিটি জাতিরই ঈদ ও খুশির দিন থাকে। আজ আমাদের ঈদের দিন। (সহিহ বুখারি)।
আল্লাহতায়ালার আদেশে এক মাস রোজা রাখার পর তার আদেশেই আমরা ঈদের আনন্দ উদ্যাপন করি। এক মাস রোজা আমরা আমাদের তাকওয়াকে ও ইমানকে বাড়ানোর জন্য রেখেছি। আমরা রমজানের রোজা এজন্যই রেখেছি, যেন আল্লাহপাকের নৈকট্য অর্জনকারী হতে পারি। এক মাস পূর্ণ হওয়ার পর আল্লাহতায়ালা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ঈদ উদ্যাপন করার। প্রত্যেক বৈধ কাজ যা থেকে তিনি আমাদেরকে এক নির্ধারিত সময় বিরত রেখেছিলেন, আজ ঈদ উদ্যাপনের মাধ্যমে তা করার অনুমতি দিয়েছেন।
ঈদ উদ্যাপন মূলত আল্লাহতায়ালার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন আর কৃতজ্ঞতার সর্বোত্তম পন্থা হলো, ধনী-গরীব সবাই একত্রিত হয়ে ঈদগাহে ঈদের নামাজ আদায় করা। একমাস রোজা রাখার যে তৌফিক আল্লাহতায়ালা দিয়েছেন এরই কৃতজ্ঞতা স্বরূপ এ দুই রাকাত নামাজ। তাই বলা যায়, ঈদ কেবল ভাল খাওয়ার বা ভাল পরার আর বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় আনন্দ ভ্রমণ করার নাম নয় বরং কৃতজ্ঞতা আদায়ের জন্য একটা বিশেষ সুযোগ হিসেবে আল্লাহতায়ালা আমাদেরকে ঈদ দান করেছেন।
ঈদের এই আনন্দ তখনই সার্বজনীন রূপ লাভ করতে পারে যখন সমাজ ও দেশের সবাই একত্রে আনন্দের ভাগী হব। আমাদের সন্তানদেরকেও ঈদে গরিবদের প্রতি সহানুভূতি প্রদর্শনের শিক্ষা দিতে হবে। ঈদের যে উপহার তাদেরকে দেওয়া হয়, তা থেকে যেন তারা একটা অংশ গরিবদের জন্য পৃথক করে নেয়। তারা যেন শুধু নিজেদের বন্ধু-বান্ধবদের প্রতিই খেয়াল না রাখে, নিজেরাই যেন ভালো খাবার ইত্যাদি না খায় বরং গরীব, অসহায় যারা রয়েছে তাদের প্রতিও যেন খেয়াল রাখে। এ শিক্ষা আমাদের প্রত্যেক অভিভাবককে দিতে হবে।
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একদিকে যেমন ইসলামি ঐতিহ্যের জয়গান গেয়েছেন, অপর দিকে মুসলমানদের ভ্রাতৃত্ববোধ বিশ্বময় ছড়িয়ে দিতে চেয়েছেন। আবার ঈদের আনন্দকে সার্বজনীন হিসেবে তুলে ধরার জন্য লিখেছেন বেশ কিছু কবিতা। তিনি ইসলামি সাম্যবাদী চেতনাকে সর্বজনীন রূপ দেবার চেষ্টা করেছেন তার বিভিন্ন কবিতায়। তার ‘নতুন চাঁদ’ কবিতায়ও বিষয়টি এভাবে ব্যক্ত করেছেন- সাম্যের রাহে আল্লাহর
মুয়াজ্জিনেরা ডাকিবে ফের...
রবে না ধর্ম জাতির ভেদ
রবে না আত্ম-কলহ ক্লেদ।
এরপর ‘কৃষকের ঈদ’ পঙ্ক্তিতে তিনি লিখেছেন-
জীবনে যাদের হররোজ রোজা ক্ষুধায় আসে না নিদ
মুমূর্ষু সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ?
ঈদের দিন যেভাবে ধনী-গরিব ভেদাভেদ ভুলে যায়, এক কাতারে সবাই নামাজ আদায় করি, সবার সাথে হাসি মুখে ঈদের শুভেচ্ছা বিনিময় করি, ঠিক তেমনিভাবে সারাবছর একই ধারা অব্যাহত রাখতে হবে আর বিভেদের সকল দেয়ালকে ভেঙে ফেলতে হবে।
ঈদের আনন্দ শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মের মানুষের সঙ্গেও আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাঝেই প্রকৃত আনন্দ ফুটে উঠে। পবিত্র রমজান আমাদের চিত্তশুদ্ধির যে শিক্ষা দিয়েছে, ঈদুল ফিতর হচ্ছে সেই শিক্ষা কাজে লাগানোর দিন। আজ একটি দিনের জন্য হলেও ধনী-গরিব সবাই দাঁড়াবে এক কাতারে। ভুলে যেতে হবে সব বৈষম্য, সব ভেদাভেদ। হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে নিজেদের মুক্ত করতে হবে। শান্তিপ্রিয় মানুষ হিসেবে সারা বিশ্বে মুসলমানদের মর্যাদা ঊর্ধ্বে তুলে ধরতে হবে। ইসলাম যে প্রকৃত অর্থেই শান্তির ধর্ম, সেটি প্রমাণ করতে হবে।
সকল মানুষের সমান অধিকার এ স্লোগানের যথার্থতা পাওয়া যায় ঈদুল ফিতরের শিক্ষায়। জাতীয় কবির কণ্ঠে উচ্চারিত হয়— ইসলাম বলে সকলের তরে মোরা সবাই,
সুখ-দুঃখ সমভাগ করে নেব সকলে ভাই;
নাই অধিকার সঞ্চয়ের।
ঈদ-উল-ফিতর আনিয়াছে তাই নববিধান,
ওগো সঞ্চয়ী উদ্ধৃত যা করিবে দান;
ক্ষুধার অন্ন হোক তোমার।
পবিত্র ঈদুল ফিতর সবার মাঝে ভ্রাতৃত্বের মেল বন্ধন রচিত হবে আর বিস্তৃত হবে সম্প্রীতি ও সৌহার্দ- এটাই আমাদের প্রত্যাশা।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
লেখক: প্রাবন্ধিক, ইসলামী চিন্তাবিদ।
[email protected]
এইচআর/এএসএম
টাইমলাইন
- ০৯:২০ এএম, ২১ মার্চ ২০২৬ প্রবীণদের জীবনে ঈদের আনন্দ: প্রয়োজন কেবল একটু ভালোবাসা
- ০৮:৫৬ এএম, ২১ মার্চ ২০২৬ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
- ০৮:৪১ এএম, ২১ মার্চ ২০২৬ টাঙ্গাইলে ঈদগাঁ মাঠের নাম পরিবর্তন ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
- ০৮:৩৪ এএম, ২১ মার্চ ২০২৬ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে মুসল্লির ঢল
- ০৮:২৯ এএম, ২১ মার্চ ২০২৬ নারীর জীবনে ঈদ: উৎসবের আড়ালে এক নিরন্তর ত্যাগের গল্প
- ০৮:২১ এএম, ২১ মার্চ ২০২৬ তিন ধাপে গুলির পর শোলাকিয়ায় শুরু হবে ঈদের জামাত
- ০৭:৫৯ এএম, ২১ মার্চ ২০২৬ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপনের বিচিত্র রীতি
- ০৭:৫৮ এএম, ২১ মার্চ ২০২৬ বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- ০৭:৪৮ এএম, ২১ মার্চ ২০২৬ ঢাকায় আজ কখন কোথায় ঈদ জামাত
- ০৭:৪৩ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদ ভ্রাতৃত্ব ও সাম্যের শিক্ষা দেয়
- ০৭:২৭ এএম, ২১ মার্চ ২০২৬ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত
- ০২:২৪ এএম, ২১ মার্চ ২০২৬ কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া
- ০১:০১ এএম, ২১ মার্চ ২০২৬ আজ পবিত্র ঈদুল ফিতর
- ১২:৩৩ এএম, ২১ মার্চ ২০২৬ রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত
- ০৯:৫২ পিএম, ২০ মার্চ ২০২৬ চাঁদরাতেও মেলে না ছুটি, ঈদের দিন কাটে ঘুমিয়ে
- ০৮:৩৩ পিএম, ২০ মার্চ ২০২৬ একদিন আগেই শোলাকিয়ায় এক পরিবারের তিনজন
- ০৭:৩৪ পিএম, ২০ মার্চ ২০২৬ বৃষ্টিতে ফাঁকা সায়েদাবাদ, অল্প যাত্রীতেই বাড়তি ভাড়া-ভোগান্তি
- ০৭:২৬ পিএম, ২০ মার্চ ২০২৬ শেষ মুহূর্তের কেনাকাটায় আতর-টুপি-কসমেটিকসের চাহিদা বেশি
- ০৭:০১ পিএম, ২০ মার্চ ২০২৬ রাজবাড়ীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
- ০৫:১৬ পিএম, ২০ মার্চ ২০২৬ ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্কতায় র্যাব
- ০৪:২৮ পিএম, ২০ মার্চ ২০২৬ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- ০৪:১৬ পিএম, ২০ মার্চ ২০২৬ ‘বছরে একবারের বেশি গরুর মাংস জোটে না পাতে’
- ০৪:১২ পিএম, ২০ মার্চ ২০২৬ ‘উৎসব এলেই জিনিসপত্রের দাম বেড়ে যায়’
- ০৪:১০ পিএম, ২০ মার্চ ২০২৬ ফরিদপুরে ঈদের আনন্দ নেই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
- ০৩:৪৯ পিএম, ২০ মার্চ ২০২৬ সৌদির সঙ্গে মিল রেখে ময়মনসিংহে সুরেশ্বর অনুসারীদের ঈদ উদযাপন
- ০৩:৩১ পিএম, ২০ মার্চ ২০২৬ ঈদের আগের দিন পাইকারি বাজারে সাধারণ ক্রেতার ভিড়
- ১১:৫৪ এএম, ২০ মার্চ ২০২৬ ঢাকার পথে পথে এখন শুধুই নীরবতা
- ০৯:৫৪ এএম, ২০ মার্চ ২০২৬ ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
- ১০:১৫ পিএম, ১৯ মার্চ ২০২৬ ঈদের দিন সব বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে
- ০৭:০৮ পিএম, ১৯ মার্চ ২০২৬ চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- ০৯:২২ এএম, ১৯ মার্চ ২০২৬ রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত