আজহারের খালাসের প্রতিক্রিয়ায় সারজিস
সাঈদীও হয়তো এভাবেই আমাদের মাঝে ফিরে আসতে পারতেন
একাত্তরে মহান মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন সর্বোচ্চ আদালত। মঙ্গলবার (২৭ মে) এ রায় ঘোষণার পরই সামাজিক মাধ্যম ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন এনসিপি নেতা সারজিস আলম।
ওই স্ট্যাটাসে তিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় অতীতে সাজা পাওয়া কিংবা মারা যাওয়া একাধিক নেতার নাম উল্লেখ করে আক্ষেপ প্রকাশ করেন।
সারজিস লিখেছেন, মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন। আওয়ামী দুঃশাসনের শিকার, মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে।
তিনি লিখেন, হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলাওয়ার হোসাইন সাঈদী আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন! ফিরে আসতে পারতেন নাম না জানা গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার শিকার হওয়া হাজারো আমাদের ভাই-বোন।
‘কিন্তু সেই সুযোগ আর নেই। আমাদের যাদের সুযোগ হয়েছে এই মা, মাটি ও দেশের জন্য কিছু করার, তারা যেন সৌভাগ্যক্রমে পাওয়া এই সুযোগ এবং আমানতের খেয়ানত না করি’- বলেন সারজিস।
এনএস/এমকেআর/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক
- ২ মসজিদের সামনে যেসব গরিব মানুষ বসে থাকে, তারা কি ফ্যামিলি কার্ড পেয়েছে?
- ৩ সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে: নাহিদ ইসলাম
- ৪ ‘মার্কিন নতজানু নীতির কারণে খলিলুর রহমান বিএনপির মধ্যে টিকে আছে’
- ৫ প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে জামায়াত আমিরের সাধুবাদ