গণঅধিকার পরিষদের নেতাদের ওপর হামলার ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিকে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ডকে সমর্থন করে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে বিবৃতিটি পাঠান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সব শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না এবং সুস্থধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলাকে আমরা নিন্দা জানাই।
- আরও পড়ুন:
- আমি নিশ্চিত কর্তৃপক্ষ নূরের ওপর হামলার তদন্ত করবে: প্রেস সচিব
- নুরকে হাসপাতালে দেখতে এসে অবরুদ্ধ উপদেষ্টা আসিফ নজরুল
বিবৃতিতে মির্জা ফখরুল গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আহত নেতাদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া উচিত।
কেএইচ/এনএইচআর/এমআরএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান