ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

নাহিদের বাসার পথে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে রাত ৮ টায় বসুন্ধরা থেকে নাহিদ ইসলামের বেইলি রোডের বাসার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।

এ সময় তারেক রহমানের সঙ্গে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এর আগে সন্ধ্যা ৭টা ১২ মিনিটে তিনি জামায়াত আমিরের বাসায় প্রবেশ করেন।

আরএএস/জেএইচ/এএসএম