সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা আজ
জাতীয় নাগরিক পার্টি
সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ঘোষণা করা হবে আজ। এ জন্য জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি।
রোববার (২৯ মার্চ) রাত ৯টার দিকে এনসিপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। সকালে দলের মিডিয়া টিম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
এনএস/এমআইএইচএস/
সর্বশেষ - রাজনীতি
- ১ সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা আজ
- ২ সমস্যা সমাধানে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের
- ৩ রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কার্যালয়ে আসা যাবে না
- ৪ সরকারের ব্যর্থতার কারণেই এবারের ঈদ সুখকর হয়নি: জামায়াত নেতা মিলন
- ৫ প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান