খালেদার সিলেট সফর নির্বাচনী প্রচারণা নয় : খসরু
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিলেট সফর রাজনৈতিক প্রচারণা অংশ নয় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার সকাল সোয়া ৮টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের তিনি একথা বলেন।
তিনি বলেছেন, হযরত শাহজালাল (র.) এবং শাহপরান (র.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে খালেদা জিয়া সিলেট যাচ্ছেন। এটা রাজনৈতিক প্রচারণা নয়। নির্বাচনী প্রচারণা নয়। সাংগঠনিক সফরও নয়।
বিএনপির এই নীতি নির্ধারক বলেন, এক বছর আগে নির্বাচনী প্রচারণার অর্থ হয় না। এখনো তো লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি। কিসের নির্বাচনী প্রচারণা। তবে কোনো দল চাইলে তারা নির্বাচনী প্রচারণা করতে পারে, এটা তাদের বিষয়।
সাধারণ নাগরিকের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব মন্তব্য করে আমীর খসরু বলেন, খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি সিলেট সফরে যাচ্ছেন, তার নিরাপত্তার দায়িত্ব সরকারের।
এ সময় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
এমএম/জেএ/এমবিআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সমস্যা সমাধানে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের
- ২ রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কার্যালয়ে আসা যাবে না
- ৩ সরকারের ব্যর্থতার কারণেই এবারের ঈদ সুখকর হয়নি: জামায়াত নেতা মিলন
- ৪ প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান
- ৫ নয়াপল্টনে বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক