হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফখরুল
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকাল সাড়ে ৯টায় তিনি বাসায় ফিরেছেন বলে তার ঘনিষ্ঠ সহচর সাইফুল ইসলাম রিংকু জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
গত সোমবার সকালে শারীরিকভাবে অসুস্থবোধ করলে বেলা ১০টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম অালমগীরের এনজিওগ্রাম করা হয়। এখন তিনি ভালো আছেন।
বিএনপি মহাসচিবের অসুস্থতার কথা শুনে তার দল এবং জোটের নেতার্কমীদের পাশাপাশি বিদেশি দূতাবাসসহ শুভাকাঙ্ক্ষীরা তার খোঁজ-খবর নিতে হাসপাতালে যান।
কেএইচ/এমবিআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী