মাঝপথে সরেও আসতে পারে বিএনপি, ধারণা জয়ের
বিএনপি মাঝপথে একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে আসতে পারে বলে ধারণা করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শনিবার (২৯ ডিসেম্বর) ফেসবুকে নিজ ভেরিফাইড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমনটা লিখেছেন।
সজীব ওয়াজেদ জয় লিখেছেন, আমার বিশ্বাস আগামীকাল (৩০ ডিসেম্বর) নির্বাচনে নৌকা মার্কা বড় জয়ের পথে। আমার আওয়ামী লীগের ভাই ও বোনেরা, একটি শান্তিপূর্ণ ও সফল নির্বাচন নিশ্চিত করাই আপনাদের মূল দায়িত্ব।
সকল জনমত জরিপ বলছে, বিএনপি-জামায়াত বিশাল ব্যবধানে পরাজিত হবে। তাই তারা তৎপর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। আমার ধারণা তারা নির্বাচন ব্যাহত করার ও ভোট কেন্দ্র দখলের চেষ্টা করবে, এমনকি মাঝপথে নির্বাচন থেকে সরেও আসতে পারে।
তাদের ফাঁদে পা দেবেন না। ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত আপনাদের নির্বাচনী দায়িত্ব চালিয়ে যাবেন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
এইউএ/আরএস/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা আজ
- ২ সমস্যা সমাধানে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের
- ৩ রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কার্যালয়ে আসা যাবে না
- ৪ সরকারের ব্যর্থতার কারণেই এবারের ঈদ সুখকর হয়নি: জামায়াত নেতা মিলন
- ৫ প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান