আদাবর থেকে ৪ জামায়াতকর্মী আটক
প্রতীকী ছবি
রাজধানীর আদাবরে জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে তাদের আটক করা হয়। পুলিশের আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- খালিদ হাসান (১৯), আশরাফুল আলম (২০) ইমন (১৮) ও আলীম (২০)।
জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকালে ২০০৬ সালের ২৮ অক্টোবরে জামায়াতের সমাবেশে হামলার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে তারা। এ সময় নাশকতার আশংকায় সেখান থেকে ৪ জনকে আটক করা হয়।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম।
এআর/আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সংরক্ষিত নারী আসন: রুমিন ফারহানা ছাড়া স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে
- ২ আমেরিকার সঙ্গে ইউনূস সরকারের ‘দেশবিরোধী গোপন চুক্তি’ বাতিল চায় সিপিবি
- ৩ ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন যুবদল নেতা মুরাদ
- ৪ পার্থের বক্তব্যে সংসদে উত্তাপ, প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়
- ৫ জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিবির