নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের সুষ্ঠু তদন্ত চায় বিএনপি
অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নারায়ণগঞ্জের বিস্ফোরণের ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে এর সঙ্গে কেউ জড়িত থাকলে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ আহ্বান জানান।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণে অসংখ্য মুসল্লি অগ্নিদগ্ধ এবং অগ্নিদগ্ধ হয়ে হৃদয়বিদারক মৃত্যু হয়েছে।
ফখরুল এ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন এবং আহতদের সুস্থতা কামনা করেছেন।
কেএইচ/এমএসএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা আজ
- ২ সমস্যা সমাধানে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের
- ৩ রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কার্যালয়ে আসা যাবে না
- ৪ সরকারের ব্যর্থতার কারণেই এবারের ঈদ সুখকর হয়নি: জামায়াত নেতা মিলন
- ৫ প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান