নেতাকর্মীদের স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে আগত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান।
সোমবার বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এর আগে সমাবেশ শুরু হয়। দুপুরের পর থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করে দলের নেতাকর্মীরা। দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে ইতোমধ্যেই সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে।
জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও ঢাকার আশপাশের এলাকা থেকেও গাড়িযোগে সমাবেশে অংশ নিয়েছেন দলটির নেতাকর্মীরা। সমাবেশস্থল ছাড়াও সোহরওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় অবস্থান নিয়েও সমাবেশে অংশ নিয়েছে অনেক। এসব নেতাকর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখর করে রেখেছেন পুরো এলাকা।
এএসএস/এমএম/জেডএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি