খালেদা জিয়ার কিছু হলে সারাদেশে আগুন জ্বলবে: মীর নাছির
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু হলে সারাদেশে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন।
তিনি বলেন, খালেদো জিয়া বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ওবায়দুল কাদের যদি প্রতি সপ্তাহে সিঙ্গাপুর যেতে পারেন, খালেদা জিয়া কেন যেতে পারবেন না?
রোববার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামে কাজীর দেউরী সংলগ্ন নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক এড. আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান প্রমুখ।
এমডিআইএইচ/জেডএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ পরাজিত প্রার্থীদের দায়িত্ব দিয়ে সরকার ‘কোটার’ পক্ষে অবস্থান নিচ্ছে
- ২ চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়েই চলেছে: জামায়াত আমির
- ৩ বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক
- ৪ মসজিদের সামনে যেসব গরিব মানুষ বসে থাকে, তারা কি ফ্যামিলি কার্ড পেয়েছে?
- ৫ সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে: নাহিদ ইসলাম