খালেদা জিয়ার জন্য আম-লিচু পাঠালো জামায়াত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য উপহার হিসেবে মৌসুমী ফল আম ও লিচু পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
সোমবার (২৭ মে) রাত ৯টার দিকে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের পক্ষে উপহারের ফল নিয়ে যান তার প্রতিনিধি গোলাম মাওলা।
এসময় বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে উপহারের আম ও লিচু গ্রহণ করেন চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, রিয়াজ উদ্দিন নসু ও মেহেদী।
কেএইচ/এমকেআর
সর্বশেষ - রাজনীতি
- ১ শহীদ আব্দুল্লাহর ভাইয়ের চিকিৎসায় আরও সহায়তা দিলো ‘আমরা বিএনপি পরিবার’
- ২ রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল ৮ মার্চ
- ৩ রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে সংলাপে জোর দিলেন বিভিন্ন দলের নেতারা
- ৪ নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিন
- ৫ সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি: নাহিদ ইসলাম