বেয়াদবি আর মূর্খতার অপর নাম খালেদা জিয়া
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী বলেছেন, ২০০১ সালের সাধারণ নির্বাচনে বিএনপির স্লোগান ছিল- আওয়ামী লীগ ক্ষমতায় এলে কোরআনের বদলে গীতা পাঠ হবে এবং মসজিদে আযানের পরিবর্তে উলুর ধ্বনি শোনা যাবে। এখন কি উলুর ধ্বনি শোনা যায়... এইটাই হলো বেগম খালেদা জিয়া। তার মানে বেয়াদবি আর মূর্খতার অপর নাম খালেদা জিয়া।
মঙ্গলবার জয়পুরহাট জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের যাত্রা পথে টাঙ্গাইলে স্থানীয় শহীদ মিনারে পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির কথা নেই বার্তা নেই সব সময় বলে কঠোর আন্দোলন। গরম ও শীতে কঠোর আন্দোলন, ঈদের পর কঠোর আন্দোলন, ঈদও আসে কিন্তু আন্দোলনও হয় না। সাংবাদিক শফিকুর রহমান গ্রেফতারের পরও বলে কঠোর আন্দোলন।
এ সভায় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল।
এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি খান আহমেদ শুভ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিকসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
আরিফ উর রহমান টগর/এসএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা আজ
- ২ সমস্যা সমাধানে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের
- ৩ রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কার্যালয়ে আসা যাবে না
- ৪ সরকারের ব্যর্থতার কারণেই এবারের ঈদ সুখকর হয়নি: জামায়াত নেতা মিলন
- ৫ প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান