ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

মিশরে আযহার ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি গঠন

আফছার হোসাইন | মিশর থেকে | প্রকাশিত: ০৯:৪২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশের কওমী শিক্ষার্থীদের সংগঠন ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি মিশর’ এর ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত ১৫ সদস্যের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ মিসবাহুল হক।

গত ৭ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের নিকট শপথবাক্য পাঠের মাধ্যমে নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। পরবর্তীতে ১৮ ফেব্রুয়ারি বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে নতুন নেতৃত্ব।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি যায়েদ আহমদ, সহকারী সাধারণ সম্পাদক মো. হাসিবুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইসমাঈল নায়েফ, সহকারী শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহদী হাসান, আব্দুল বাসেত নাদীম ও জুবায়ের আহম্মেদ বিন শামসুল ইসলাম, তহবিল উন্নয়ন ও আন্তর্জাতিক যোগাযোগ সম্পাদক জুবায়ের আহমাদ, অর্থ সম্পাদক মুহাম্মাদ হাবিবুল্লাহ ফারাবী, ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মাদ আবু সায়েম, সহকারী ছাত্রকল্যাণ সম্পাদক নাসির আহমদ ও মুহা. মাহদী মাহমুদ হামজা, অফিস ও প্রচার সম্পাদক ইরফান উদ্দীন এবং প্রচার সম্পাদক আব্দুল্লাহ আনসারী।

সাধারণ সম্পাদক মুহাম্মাদ মিসবাহুল হক নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নতুন পথচলার সূচনালগ্নে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সোসাইটির প্রতিষ্ঠাতা মরহুম হিদায়াতুল্লাহকে (রহ.)। একই সঙ্গে প্রতিষ্ঠালগ্নে অবদান রাখা সব প্রাক্তন দায়িত্বশীল ও সদ্য বিদায়ী কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার্থীদের কল্যাণে সোসাইটিকে আরও কর্মমুখর ও কার্যকর করে তোলাই আমাদের অঙ্গীকার।

উল্লেখ্য, আযহার ওয়েলফেয়ার সোসাইটি মিশরে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিত একটি অরাজনৈতিক, অলাভজনক সংগঠন। শিক্ষা, দাওয়াহ ও ছাত্রসেবামূলক কার্যক্রমের মাধ্যমে প্রবাসজীবনে শিক্ষার্থীদের সহায়তা প্রদানই সংগঠনটির প্রধান লক্ষ্য। ২০০৪ সালের ৩ নভেম্বর সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, সেবা ও দাওয়াহভিত্তিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের একতাবদ্ধ ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।

এমএমকে/