ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

পাকিস্তানের হয়ে বিশ্বকাপ খেলা ক্রিকেটার যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:৫৭ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ওয়াটসন-ওয়াহাব রিয়াজের লড়াইটা নিশ্চিইভাবেই সবার মনে আছে। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে একের পর এক বাউন্সারে দিশেহারা করে তুলেছিলেন তিনি অস্ট্রেলিয়ার ব্যাটারকে।

সেই ম্যাচে ওয়াহাব রিয়াজের সঙ্গে জুটি বেধেছিলেন এহসান আদিল। তরুণ সেই পেসারের কথা হয়তো সেভাবে কারো মনে নেই। স্টিভ স্মিথকে আউট করা ছাড়া আরকোনো অবদান সেই ম্যাচে তার ছিল না। পাকিস্তান ম্যাচটা জিততে পারলে হয়তোবা তাকেও স্মরণ করা হতো।

সেই ম্যাচের পেরিয়ে গেছে এক দশক। ১০ বছর পর আলোচনায় আসলেন আদিল। তবে পাকিস্তান ক্রিকেট নয়, যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জন্মভূমি পাকিস্তানের বিপক্ষেই মাঠে নামবেন কলম্বোয় ‘এ’ গ্রুপের ম্যাচে।

গতকাল জসদীপ সিংয়ের বদলি খেলোয়াড় হিসেবে আদিলকে যুক্তরাষ্ট্র দলে খেলার অনুমোদন দিয়েছেন বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন জসদীপ।

জন্মভূমি পাকিস্তানের জার্সিতে ৬টি ওয়ানডে ও ৩টি টেস্ট খেলেছিলেন আদিল। সাদা পোশাকে শিকার ৫ উইকেট আর ওয়ানডেতে পেয়েছেন ৪ উইকেট।

পাকিস্তানের হয়ে দুই সংস্করণে খেললেও যুক্তরাষ্ট্রের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি আদিল। অর্থ্যাৎ, আজ খেলার সুযোগ পেলে যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হবে তার।

আইএন