ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

নিয়মরক্ষার ম্যাচে ওমানকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:১৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

নিজেদের শেষ ম্যাচটা ওমানের বিপক্ষে। নিয়মরক্ষার সেই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। ফলে আগে ব্যাটিং করবে ওমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পাল্লেকেল্লেতে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। দুই দলেরই এটি শেষ ম্যাচ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও বি গ্রুপে ছিল ওমান ও অস্ট্রেলিয়া। সেটিই দুই দলের একমাত্র ম্যাচ টি-টোয়েন্টিতে। সেই ম্যাচটি ৩৯ রানে জিতেছিল অজিরা।

চলমান আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে দুই দলেরই। অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে ব্যাকফুটে চলে যায়। এরপর জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ম্যাচ পরিত্যক্ত হলে নিশ্চিত হয়ে যায় বিদায়। তবে আসর শুরু করেছিল আয়ারল্যান্ডকে ৬৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে।

অন্যদিকে, ৩ ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে ওমান। চোটের সমস্যায় সুবিধাজনক অবস্থানে না থাকা অস্ট্রেলিয়া দলকে হারাতে পারলে বিশ্বকাপটা স্মরণীয়ই হয়ে থাকবে মধ্যপ্রাচ্যের দেশটির জন্য।

ওমান একাদশ

যতিন্দর সিং (অধিনায়ক), আমির কালিম, হাম্মাদ মির্জা, করণ সোনাভালে, ওয়াসিম আলি, মোহাম্মদ নাদিম, জিতেন রামানান্দি, বিনায়ক শুক্লা (উইকেটকিপার), শাকিল আহমেদ, শফিক জন, জে ওডেদরা

অস্ট্রেলিয়া একাদশ

মিচেল মার্শ (অধিনায়ক), ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস (উইকেটকিপার), টিম ডেভিড, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, হ্যাভিয়ের বার্টলেট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা

আইএন