ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ ছাড়া ক্রিকেটের দলগুলো ব্যস্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে। নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানানোয় বাংলাদেশকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর।

বিশ্বকাপ খেলতে না যাওয়া জাতীয় দল ও জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে অদম্য টি-টোয়েন্টি কাপের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট (বিসিবি) বোর্ড। সেই টুর্নামেন্ট শেষে বিশ্রামে আছেন খেলোয়াড়রা।

তবে এবার সেই বিশ্রাম ফুরিয়ে যাওয়ার সময় এসেছে। আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। দিন দুয়েক পর ঘরোয়া ক্রিকেটেও মাঠে নামতে যাচ্ছেন ক্রিকেটাররা।

আজ শুক্রবার আগামী মাসে হতে যাওয়া পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি।

আগামী ৯ মার্চ ঢাকায় পা রাখবে সালমান আলি আগার দল। বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ১১, ১৩ এবং ১৫ মার্চ তিন ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের সবগুলো ম্যাচ দিবা-রাত্রির। শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিট।

উল্লেখ্য, পিএসএল শেষে এপ্রিলে আবার বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।

আইএন