ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠালো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:১০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

দুই গ্রুপ চ্যাম্পিয়নের লড়াই আজ। মুখোমুখি হতে যাচ্ছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। সে ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ফলে আগে ব্যাটিং করবে ওয়েস্ট ইন্ডিজ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সুপার এইটের গ্রুপ ‘১’ এর ম্যাচটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে।

এবারের আসরে জায়ান্ট কিলার হিসেবে আবির্ভূত হয়েছে জিম্বাবুয়ে। গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপে কোনো ম্যাচই হারেনি দলটি। ওমানকে হারিয়ে আসর শুরু করে বিস্ময়ের জন্ম দেয় অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হলেও শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পা রাখে সুপার এইটে।

অন্যদিকে, গেল এক বছরে টি-টোয়েন্টিতে ভালো অবস্থানে না থাকলেও ওয়েস্ট ইন্ডিজও সুপার এইটে জায়গা করেছে গ্রুপ পর্বে অপরাজিত থেকে। ‘সি’ গ্রুপে কোনো ম্যাচই হারেনি। হারিয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ইতালি ও নেপালকে।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্র্যান্ডন কিং, শাই হোপ (উইকেটকিপার/অধিনায়ক), শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, ম্যাথু ফোর্ড, আকিল হোসেন, গুদাকেশ মোতি, শামার জোসেফ।

জিম্বাবুয়ে একাদশ

ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি (উইকেটকিপার), ডায়ন মায়ার্স, সিকান্দার রাজার (অধিনায়ক), রায়ান বার্ল, টনি মুয়নিয়োঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, গ্রেম ক্রেমার, রিচার্ড নগারাভা, ব্লেসিং মুজারাবানি।

আইএন