ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

আড়াই বছর পর মাঠে বিসিএল, চার দলের অধিনায়ক কারা

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১০:১৮ এএম, ১৪ এপ্রিল ২০২৬

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) মাঠে ফিরছে আড়াই বছর পর। ২০২৩ সালের ডিসেম্বরে সবশেষ চারদিনের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বিসিএলের চারদিনের দ্বাদশ আসর শুরু হবে আগামী ১৮ এপ্রিল থেকে। এবারের আসরের প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথম রাউন্ডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হবে নর্থ জোন ও সাউথ জোন। একই সময়ে মূল গ্রাউন্ডে ইস্ট জোনের বিপক্ষে মাঠে নামবে সেন্ট্রাল জোন। ম্যাচগুলো চলবে ১৮ থেকে ২১ এপ্রিল পর্যন্ত।

বিসিএলের এই আসরে চারটি দল—নর্থ জোন, সাউথ জোন, ইস্ট জোন ও সেন্ট্রাল জোন রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রথম রাউন্ডের পর পরবর্তী ম্যাচগুলোর ভেন্যু পরে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিসিবি।

টুর্নামেন্টের চার দলে অধিনায়কত্ব করবেন মার্শাল আইয়ুব (সেন্ট্রাল জোন), মুমিনুল হক (ইস্ট জোন), মোহাম্মদ মিঠুন (সাউথ জোন) ও আকবর আলি (নর্থ জোন)। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় জাতীয় দলের সাদা বলের ক্রিকেটাররা প্রথম রাউন্ডে খেলতে পারবেন না।

সেন্ট্রাল জোন স্কোয়াড
সাদমান ইসলাম অনিক, মোহাম্মদ নাঈম শেখ, আশিকুর রহমান শিবলি, মার্শাল আইয়ুব (অধিনায়ক), মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, আব্দুল মজিদ, শুভাগত হোম চৌধুরি, রকিবুল হাসান, আবু হায়দার রনি, এনামুল হক, আনিসুল ইসলাম ইমন, মোসাদ্দেক হোসেন সৈকত, সুমন খান, ইকবাল হোসেন ইমন।

ইস্ট জোন স্কোয়াড
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, অমিত হাসান, মুমিনুল হক (অধিনায়ক), শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলি চৌধুরি, মুশফিকুর রহিম, আসাদুল্লা আল গালিব, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), ইবাদত হোসেন চৌধুরি, তোফায়েল আহমেদ, নাঈম হাসান, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ, ইফরান হোসেন।

নর্থ জোন স্কোয়াড
সাব্বির হোসেন, আজিজুল হাকিম তামিম, আব্দুল্লাহ আল মামুন, ইকবাল হোসেন, আকবর আলি (অধিনায়ক), তানবীর হায়দার, প্রীতম কুমার, এসএম মেহেরব হাসান, তাইজুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন, সানজামুল ইসলাম, রবিউল হক, মুশফিক হাসান, রহিম আহমেদ, আসাদুল্লাহ হিল গালিব।

সাউথ জোন স্কোয়াড
ইফতেখার হোসেন ইফতি, এনামুল হক বিজয়, ফজলে রাব্বি মাহমুদ, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সালমান হোসেন ইমন, কালাম সিদ্দিকি এলিন, মইন খান, রিজান হোসেন, আবু জায়েদ চৌধুরি রাহী, সামিউন বশির রাতুল, রুয়েল মিয়া, আব্দুল হালিম, ওয়াসি সিদ্দিকি, আশরাফুল হাসান, সফর আলি।

এসকেডি/এমএমআর