ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

আর্জেন্টিনার জয়ের দিনে মেসির অর্ধশতক

প্রকাশিত: ০৩:৪৫ এএম, ৩০ মার্চ ২০১৬

ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। নজরকাড়া ড্রিবলিং আর অবিশ্বাস্য গতির সঙ্গে চমৎকার সব গোল করে সবার চোখ ধাঁধিয়ে দেন এই আর্জেন্টাইন তারকা। বিশ্ব ফুটবলে মেসি ম্যাজিক চলছেই। একের পর এক রেকর্ড করে চলছেন এই বার্সা তারকা।

বাংলাদেশ সময় বুধবার সকালে আর্জেন্টিনার করদোবায় বিশ্বকাপের বাছাইয়ে পর্বের খেলার বলিভিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচে দলের হয়ে পেনাল্টি থেকে গোল করেন মেসি। আর এই গোলে একটি মাইলফলকে পৌঁছালেন আর্জেন্টিনা অধিনায়ক। দেশের হয়ে অর্ধশতক গোল করলেন তিনি।

messi

এখন পর্যন্ত দলের হয়ে সর্বোচ্চ গেলের মালিক ব্রাজিলের পেলে, তার গোল সংখ্যা ৭২। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ব্রাজিলের রোনালদো, তার গোল সংখ্যা ৬২। ৫৬ গোল করে তৃতীয় অবস্থানে আছেন মেসির স্বদেশি বাতিস্তোতা। ৫৫ গোল করে চতুর্থ অবস্থানে আছেন ব্রাজিলের রোমারিয়ো। ৫০ গোল করে মেসির অবস্থান পঞ্চমে।

তবে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের মালিক বাতিস্তোতা। তাকে পেছনে ফেলতে আর মাত্র সাতটি গোল করতে হবে মেসিকে।

আরএ/এমআর/এমএস

আরও পড়ুন