এক ম্যাচ নিষিদ্ধ সুয়ারেজ
ঘরের মাঠে রিয়ালের কাছে হারের ক্ষতটা আর একটু বেড়ে গেল বার্সেলোনার। লা লিগার আগামী ম্যাচে দলের অন্যতম সেরা খেলোয়াড় লুইস সুয়ারেজকে পাচ্ছে না তারা। শনিবার হলুদ কার্ড দেখায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে পারবেন না এই উরুগুয়ে ফরোয়ার্ড।
টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার পর ঘরের মাঠে মর্যাদার এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে যায় বার্সেলোনা। এ ম্যাচে দ্বিতীয়ার্ধের সময় হলুদ কার্ড দেখেন সুয়ারেজ। যে কারণে চলতি মৌসুমে সব মিলিয়ে এর আগেই তিন ম্যাচ নিষেধাজ্ঞার মধ্যে পড়া লিভারপুলের সাবেক এই তারকা আগামী লিগ ম্যাচেও নিষিদ্ধ থাকবেন।
তবে বার্সার জন্য স্বস্তির ব্যাপার হল এক ম্যাচের নিষেধাজ্ঞার মধ্যে পড়লেও বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে যথারীতি খেলতে পারবেন সুয়ারেজ।
এমআর/আরআইপি