এক্সিলেন্স একাডেমিতে এআই মাস্টারক্লাস অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
এক্সিলেন্স একাডেমিতে রবিনরাফান (ওবাইদুর রহমান) পরিচালিত বিশেষ এআই মাস্টারক্লাস অনুষ্ঠিত হয়েছে। যেখানে চারশ’র বেশি শিক্ষার্থী, কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও তরুণ পেশাজীবী অংশগ্রহণ করেন। ১৫ ফেব্রুয়ারি এক্সিলেন্স একাডেমি আয়োজিত সেশনটি ছিল কনটেন্ট ক্রিয়েশন ও ডিজিটাল প্রোডাকশনে কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রয়োগভিত্তিক ইন্টেনসিভ ক্লাস।
ক্লাসে অংশগ্রহণকারীরা টেক্সট-টু-ইমেজ জেনারেশন, ইমেজ-টু-ভিডিও ট্রান্সফরমেশন, এআই-সহায়ক ভিডিও এডিটিং, ফেসলেস ভিডিও অ্যানিমেশন, টেক্সট-টু-ভয়েস ও মিউজিক সিন্থেসিস, মাল্টি-এলিমেন্ট কনটেন্ট অ্যাসেম্বলি, এআই-ভিত্তিক ইউটিউব চ্যানেল সেটআপ এবং কাস্টম এআই মডেল তৈরির বিভিন্ন পদ্ধতি সম্পর্কে হাতেকলমে ধারণা লাভ করেন।

সেশনজুড়ে অংশগ্রহণকারীরা ডিজিটাল প্ল্যাটফর্মে এআই টুলস কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা যায় এবং কীভাবে সৃজনশীল কাজের গতি ও মান বাড়ানো সম্ভব—সে বিষয়ে বাস্তব উদাহরণ ও কৌশল শিখেছেন।
রবিনরাফান ৪র্থ বিআইএফএ ‘বেস্ট কনটেন্ট ক্রিয়েটর অব ২০১৫’ সম্মাননা লাভ করেন ডিজিটাল শিক্ষা ও কনটেন্ট ডেভেলপমেন্টে অবদানের জন্য। ক্লাস শেষে তিনি বলেন, ‘গ্লোব্যাল প্ল্যাটফর্মে প্রতিযোগিতায় টিকে থাকতে এআই-চালিত কনটেন্ট এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক দিকনির্দেশনা ও টুলসের মাধ্যমে বাংলাদেশের তরুণরা আন্তর্জাতিকমানের প্রোডাকশন তৈরি করতে সক্ষম।’
এক্সিলেন্স একাডেমি জানায়, ভবিষ্যতেও এ ধরনের প্রযুক্তিভিত্তিক মাস্টারক্লাস আয়োজনের মাধ্যমে তরুণদের স্কিল ডেভেলপমেন্টে ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।
এসইউ