জেইউজের নবম ওয়েজবোর্ড দাবি
অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে যশোরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।
বুধবার বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
জেইউজে সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মনোতোষ বসু, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা, সম্পাদক তৌহিদুর রহমান, কবি ফখরে আলম, জেইউজের সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, সাজ্জাদ গনি খান রিমন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন ও সাবেক সাধারণ সম্পাদক এইচআর তুহিন।
মিলন রহমান/এফএ/এমএস