বেকারীর জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো নারীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৬ এপ্রিল ২০২৬

‎ঝিনাইদহের কোটচাঁদপুরে কেক তৈরির কারখানায় জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে শিরিনা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। ‎সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার মেইন বাসস্ট্যান্ড পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিরিনা খাতুন কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড এলাকার রমজান আলীর স্ত্রী।

‎পুলিশ ও স্বজনরা জানান, কোটচাঁদপুর শহরের বাসস্ট্যান্ড পাড়ার ওই কেক তৈরির কারখানার ভেতরে গেলে গায়ে থাকা ওড়না জেনারেটরের ফিতায় জড়িয়ে যায়। এতে শিরিনা খাতুন গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, এটি একটি দুর্ঘটনা। নিহতের স্বজনদের অনাপত্তির শর্তে মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হবে।

‎‎এম শাহাজান/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।