ইউনাইটেড কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
দৈনিক ইত্তেফাকের আবুল কালাম আজাদকে সভাপতি এবং প্রথম আলোর প্রশান্ত কুমার কর্মকারকে সাধারণ সম্পাদক করে ইউনাইটেড কোর্ট রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
রোববার এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যালয়ে আজ এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাচিত ১১ কর্মকর্তার নাম ঘোষণা করা হয়।
নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি ইংরেজী দৈনিক নিউ নেশনের মনিরুজ্জামান হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক দৈনিক সকালের খবরের মো. গাফফার হোসেন, কোষাধ্যক্ষ জাকারিয়া হায়দার, সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক এম এ জলিল উজ্জ্বল, সাংস্কৃতিক সম্পাদক শাহজাদী কোহিনুর পাপড়ী, প্রচার সম্পাদক শুভ্র সিনহা রায়।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন, আনোয়ার কবির বাবুল, চৈতন্য চন্দ্র হালদার ও মো. ওমর ফারুক আসিফ। এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
এআরএস/আরআইপি