ঢাকা সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফরিদ, সদস্য সচিব সেলিম


প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৭ এপ্রিল ২০১৬

ঢাকা সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেনকে আহ্বায়ক এবং বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক আহমেদ সেলিম রেজাকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সভায় এই কমিটি গঠিত হয়।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় আগামী ৩০ এপ্রিলের মধ্যে বিভিন্ন মিডিয়ায় যোগাযোগ করে সদস্য তালিকা চূড়ান্ত করাসহ সম্মেলনের তারিখ নির্ধারণের জন্য সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠিাতা সভাপতি শফিকুল কবীরের স্মরণে সভায় এক শোক প্রস্তাব গৃহীত হয়।

কমিটির যুগ্ম আহবায়ক হয়েছেন এবিনিউজ২৪ বিডিডটকমের সম্পাদক শাহীন চৌধুরী এবং এটিএন বাংলার হেড অব নিউজ ভানু রঞ্জন চক্রবর্তী।

আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন: স্বপন সাহা (সরাসরি), আব্দুল জলিল ভূঁইয়া (ডেইলি স্টার), ফরিদা ইয়াসমীন (ইত্তেফাক), হাসান হাফিজ (আমার দেশ), মো. লুৎফর রহমান বীনু (সরাসরি), আতাউর রহমান (বাসস), আব্দুল হালিম চৌধুরী (সরাসরি), মনির হোসেন লিটন (৭১টিভি), মো. মোমিন হোসেন (আমার দেশ), কল্যাণ সাহা (চ্যানেল আই) এবং অজিত কুমার রায় (যুগান্তর)।

প্রসঙ্গত, দীর্ঘ দিন এই ফোরামের সাংগঠনিক কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়ায় সংগঠনকে পুনরায় সক্রিয় করতেই এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি তিন মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

এইচএস/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।