আঞ্জুমান আরা বেগমের কুলখানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৩

বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়ার সহধর্মিণী আঞ্জুমান আরা বেগমের (৬৩) কুলখানি অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা ও ঢাকায় তার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।

তার মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ গভীর শোক প্রকাশ করেছে।

এর আগে সোমবার ভোর সাড়ে ৩টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান আঞ্জুমান আরা বেগম। তাকে কুমিল্লায় স্বামীর কবরের পাশে চীর নিদ্রায় শায়িত করা হয়।

আবু তাহের ভূঁইয়া ফেনীতে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী।

জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।