বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্মের সভাপতি ফাহাদ, সম্পাদক আতফান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ১৪ এপ্রিল ২০২৬
বিএনডিপির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক/ছবি সংগৃহীত

বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্মের (বিএনডিপি) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ফাহাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আতফান বিন নুর।

কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন এ এম সাইফুল্লাহ এবং মোছা. শারমিন খাতুন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইব্রাহীম বিন ইসলাম, মাহফুজুর রহমান খান, নাঈমা সুলতানা ও রেদোয়ান আহমেদ সিয়াম।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. শমসের মুবিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মারুফ বিল্লাহ রিফাত নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক হিসেবে সৈয়দ জারীফ জুনায়েদ এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে মো. আবু সুফিয়ান খন্দকার দায়িত্ব পেয়েছেন। অর্থ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল ফাররাজ মনোনীত হয়েছেন।

প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে তৌফিক আল মাহমুদ, ইংরেজি বিতর্ক সম্পাদক হিসেবে গাজী সাদিয়া ইসলাম মুনিয়া এবং বাংলা বিতর্ক সম্পাদক হিসেবে সাওম রহমান নির্বাচিত হয়েছেন। প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক হিসেবে মারুফ হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে ইশতিয়াক আহমেদ, আইটি ও মিডিয়া সম্পাদক হিসেবে নাহিয়ান শাফিয়াত কায়সান দায়িত্ব পালন করবেন।

কলেজ বিতর্ক সম্পাদক হিসেবে আ. ফ. ম. আমিমুল এহসান এবং স্কুল বিতর্ক সম্পাদক হিসেবে মো. আবদুল মুনায়েম নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আরিয়ান ইসলাম, মো. আব্দুল্লাহ, মো. আবদুল মুহি, মাহমুদুল হাসান (তুষার) এবং আল জাবির।

সম্প্রতি সারাদেশে বিএনডিপির সদস্যদের অংশগ্রহণে অনলাইন ভোট অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিএনডিপির সাবেক সভাপতি ফয়সাল মাহমুদ, মুলহাম হায়দার চৌধুরী এবং সাবেক সহ-সভাপতি মো. রায়হান মিয়া।

বিএনডিপির নবনির্বাচিত সভাপতি মো. ফাহাদ হোসেন বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম তৃণমূল পর্যায়ে বিতর্ক চর্চাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। আমি বিশ্বাস করি, আমাদের ক্লাব শিক্ষার্থীদের মধ্যে মুক্তচিন্তা ও গঠনমূলক আলোচনা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে আমরা ক্লাবকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তুলতে চাই। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনই আমাদের লক্ষ্য। সবাইকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’

২০১৯ সালে ‘কোমল শব্দে, কঠিন যুক্তি’ প্রতিপাদ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম (বিএনডিপি)। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনডিপি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক চর্চা নিয়ে কাজ করে আসছে।

আইএন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।