Logo
LIVE
ইফতারের সময় বাকি
০০:০০:০০ সেকেন্ড
সেহরি শেষ --:--
লাইভ
ইফতার শুরু --:--
০০:০০:০০
লোড হচ্ছে...
পরবর্তী ওয়াক্ত
---
০০ ঘণ্টা ০০ মিনিট বাকি

রোজার নিয়ত

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

উচ্চারণ: নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাযানাল মুবারাক ফারযাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম।

অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল বরকতময় রমজানের রোজা রাখার নিয়ত করছি আপনার ফরজ বিধান হিসেবে, আমার পক্ষ থেকে তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।

ইফতারের দোয়া

اَللّٰهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ

উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজক্বিকা আফতারতু।

অর্থ: হে আল্লাহ! আমি আপনারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং আপনারই দেয়া রিজিকে ইফতার করছি।

রমজান তারিখ বার সেহরি ইফতার
✔️ গুরুত্বপূর্ণ তথ্য
  • সেহরি খাওয়ার সময় হল অর্ধরাত্রির পর থেকে সুবহে সাদিক পর্যন্ত। আর মুস্তাহাব হলো সুবহে সাদিকের কাছাকাছি সময় সেহরি খাওয়া।
  • ইফতারের সময় হওয়ার সাথে সাথে বিলম্ব না করে ইফতার করা সুন্নত।
  • ভুলবশত কিছু খেয়ে ফেললে রোজা নষ্ট হয় না, মনে হওয়ামাত্র খাওয়া বন্ধ করতে হবে।
  • রোজা অবস্থায় মেসওয়াক করা বা ব্রাশ করা জায়েজ (তবে পেস্ট পেটে না যাওয়া জরুরি)।
  • অসুস্থ বা মুসাফিরের জন্য রোজা পরবর্তী সময়ে কাজা করার সুযোগ রয়েছে।

* ইসলামের বিধান অনুযায়ী সহজভাবে আমল করুন।

রোজা ভঙ্গের প্রধান কারণসমূহ
  • ইচ্ছাকৃত পানাহার করা।
  • স্ত্রী সহবাস করা।
  • ইচ্ছাকৃত যে কোনোভাবে বীর্যপাত ঘটানো।
  • ইচ্ছাকৃত মুখ ভরে বমি করা।
  • বিড়ি-সিগারেট বা হুঁকা সেবন করা।
  • ঋতুস্রাবের রক্ত বের হওয়া, ইত্যাদি।

* অনিচ্ছাকৃত ভুলে রোজা ভঙ্গ হয় না।

ভিডিও