রাজধানীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

রাজধানীর দনিয়া একে স্কুল গলি এলাকার একটি বাসা থেকে মো. রিজু মিয়ার (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, রাত ২টার দিকে দনিয়া একে স্কুল গলির একটি বাসা থেকে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আমরা স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি নিহত পেশায় হেলপার ছিল। তারা স্বামী-স্ত্রী থাকতো। তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকতো। রিজু ঠিকমতো কাজে যেত না। ঘরে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।