রাজধানীতে কীটনাশক পানে শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

রাজধানীর মুগদা থানার কমিশনার গলির একটি বাসায় আব্দুল্লাহ আল-নাফি (২০) নামের এক শিক্ষার্থীর কীটনাশক পানে মৃত্যু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. অমিত হাসান বলেন, সকাল সাড়ে ৬টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি নিহত যুবক বিষণ্নতা ভুগছিল। এ কারণে কীটনাশক পানে সে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিহতের ভাই আব্দুল্লাহ আল-শাফি বলেন, আমার ভাই ২০২৩ সালে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে। পরে নারায়ণগঞ্জের তুলারাম কলেজে ভর্তি হয়, সে পড়াশোনা নিয়ে বিষণ্নতায় ভুগছিল। সম্ভবত বিষণ্নতার কারণেই কীটনাশক পান করে।

কাজী আল-আমিন/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।