চাকরি স্থায়ী করার দাবিতে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫
প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধের কারণে বন্ধ হয়ে পড়ে যান চলাচল

চাকরি স্থায়ী করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে সড়ক অবরোধ করেন তারা।

এতে পল্টন, সচিবালয়সহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

চাকরি স্থায়ী করার দাবিতে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ

অবরোধকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানান। দাবি না মেনে নেওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তারা।

এএএম/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।